WB Gram Panchayat Recruitment 2026: ৭,১৯০টি শূন্যপদে নিয়োগের বড় আপডেট! যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ ২০২৬: ৭,১৯০টি শূন্যপদে বড় আপডেট, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে নিয়োগ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে থাকা ৭,১৯০টি শূন্যপদ পূরণের বিষয়ে নতুন প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানা গেছে। যারা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত স্তরের সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য নিয়োগ সংস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন: দায়িত্ব পেল PSC

আগে পঞ্চায়েত নিয়োগের জন্য নির্দিষ্ট পোর্টাল (WBPRMS)-এ রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া শুরু হয়েছিল । তবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী, WBPRMS ওয়েবসাইট থেকে আর নতুন করে কোনো রেজিস্ট্রেশন বা ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই ।

নতুন প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে, পঞ্চায়েতের এই ৭,১৯০টি শূন্যপদে নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর হাতে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ, বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে ফর্ম ফিলাপ, পরীক্ষা এবং চূড়ান্ত নিয়োগ—সবটাই এবার WBPSC পরিচালনা করবে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে এই শূন্যপদগুলো পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কোন পদে কী যোগ্যতা প্রয়োজন?

গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে একাধিক পদে এই নিয়োগ হতে চলেছে। প্রতিটি পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া হলো:

১. গ্রাম পঞ্চায়েত কর্মী ও পিওন (Group-D)

  • শিক্ষাগত যোগ্যতা: এই দুটি পদের জন্য আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণি (Class 8) পাস হতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে, তবে এর জন্য আলাদা কোনো অগ্রাধিকার নেই।

২. অ্যাকাউন্টস ক্লার্ক (পঞ্চায়েত সমিতি স্তর)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস।
  • অগ্রাধিকার (Desirable): কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

৩. ক্লার্ক কাম টাইপিস্ট

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস।
  • অন্যান্য দক্ষতা: প্রার্থীদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে। ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ৩০টি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি MS Word, Excel, PowerPoint এবং ইন্টারনেটের প্রাথমিক জ্ঞান থাকলে অগ্রাধিকার মিলবে।

৪. সহায়ক (Sahayak)

  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। মাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে ৫০% নম্বর না থাকলেও আবেদন করা যাবে।

৫. সেক্রেটারি (Secretary)

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখায় (আর্টস, সায়েন্স বা কমার্স) উচ্চ মাধ্যমিক (HS) পাস। এক্ষেত্রে নম্বরের কোনো নির্দিষ্ট শতাংশের বাধ্যবাধকতা নেই তবে কম্পিউটারে ন্যূনতম ৬ মাসের সার্টিফিকেট কোর্স (MS Office-এর বেসিক জ্ঞান) থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

৬. এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (Executive Assistant)

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) ডিগ্রি এবং সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

একনজরে পদের নাম ও যোগ্যতা

পদের নামন্যূনতম শিক্ষাগত যোগ্যতাবিশেষ দক্ষতা / অগ্রাধিকার
পিওন ও গ্রাম পঞ্চায়েত কর্মীঅষ্টম শ্রেণি পাস প্রযোজ্য নয়
অ্যাকাউন্টস ক্লার্কমাধ্যমিক পাস কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা
ক্লার্ক কাম টাইপিস্টমাধ্যমিক পাস টাইপিং (ইংরেজি ৩০, বাংলা ২০ শব্দ/মিনিট)
সহায়কমাধ্যমিক পাস মাধ্যমিকে ৫০% নম্বর থাকলে অগ্রাধিকার
সেক্রেটারিউচ্চ মাধ্যমিক পাস ৬ মাসের বেসিক কম্পিউটার সার্টিফিকেট
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস্নাতক (Graduation)কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা (আবশ্যিক)

বয়সসীমা (Age Limit)

সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে অতিরিক্ত ৫ বছরের ছাড় যুক্ত হওয়ায় বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সসীমা নিচে উল্লেখ করা হলো:

  • সাধারণ (General) ও EWS: ১৮ থেকে ৪৫ বছর ।
  • OBC প্রার্থীদের জন্য: ১৮ থেকে ৪৮ বছর ।
  • SC এবং ST প্রার্থীদের জন্য: ১৮ থেকে ৫০ বছর ।

সম্ভাব্য পরীক্ষার সময়সূচি ও প্রস্তুতির পরামর্শ

যদি ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হয়, তবে ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে । সেক্ষেত্রে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ফর্ম ফিলাপ ও এডিট উইন্ডো খোলা থাকতে পারে এবং ফেব্রুয়ারি বা মার্চ মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ।

বর্তমানে WBPSC-র অন্যান্য পরীক্ষার ধারা অনুযায়ী, বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষার জন্য খুব বেশি সময় (সাধারণত ১ থেকে ১.৫ মাস) পাওয়া যায় না । তাই অফিসিয়াল নোটিফিকেশনের অপেক্ষা না করে এখন থেকেই সিলেবাস অনুযায়ী জোরকদমে প্রস্তুতি শুরু করা বুদ্ধিমানের কাজ হবে । নিয়োগ সংক্রান্ত যেকোনো পরবর্তী আপডেটের জন্য নিয়মিত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পোর্টাল ফলো রাখুন।

Leave a Comment